ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মৃদুলের মৃত্যু

ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল মাহমুদ সাদ্দাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২৮ বছর।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে তিনি রাজধানীর উত্তরার রুবানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃদুল ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের ছনপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং সাভারের গণবিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা ছাত্রলীগের সদস্য আল আমিন হোসেন উজ্জল।

প্রসঙ্গত, দীর্ঘ ২১ বছর পর এই বছরের মে মাসে ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হলে মৃদুল আহ্বায়কের দায়িত্ব পান।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর