সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আনসার ভিডিপি মহিলা প্রশিক্ষিকা (টিআই) মোছাঃ ফেরদৌসী খাতুনকে দ্রীঘদিন কর্মস্থলে উপস্থিত না হওয়ার অপরাধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে এর জবাব চেয়ে এ নোটিশ প্রদান করা হয়।
নোটিশের বিষয়টি নিশ্চিত করে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড মির্জা সিফাত-ই-খোদা জানান, কারণ দর্শানোর নোটিশের জবাবের পর তার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদকের অনুসন্ধানী তথ্যে জানা গেছে, অত্র উপজেলা আনসার ভিডিপি মহিলা প্রশিক্ষিকা (টিআই) মোছাঃ ফেরদৌসী খাতুন দ্রীঘদিন যাবত কর্মস্থলে না গিয়েই বেতনসহ সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছিলেন।
এ সংক্রান্ত একটি সংবাদ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডট কম “কর্মস্থলে না গিয়েই বেতন-ভাতা নেন আনসার প্রশিক্ষিকা” শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হওয়ার পর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড মির্জা সিফাত-ই-খোদার দৃষ্টিগোচর হলে তিনি প্রাথমিক ভাবে এ ব্যবস্থা গ্রহণ করেন।
বার্তাবাজার/এম.কে