দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হিন্দু সম্প্রদায়ের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

পূজা উপলক্ষে তিনি বলেন: দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।

তিনি আরও বলেন: ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে।সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপদ আবাসভূমি।

দুর্গাপূজা উপলক্ষে শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়সহ সকল নাগরিকের শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর