টাঙ্গাইলের তেজপুর-সুরুজ সড়কে প্রস্তর স্থাপন ও আলোচনা সভা

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের কাললিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নে তেজপুর-সুরুজ ভায়া রামপুর রাস্তার প্রশস্ত, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

১২ কোটি ৫ লক্ষ ২৮ হাজার পাঁচশত পঁচানব্বই টাকা ব্যয়ে তেজপুরে তেজপুর-সুরুজ ভায়া রামপুর বাজার ১৩ কি.মি. রাস্তা প্রশস্ত, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বি.কম, এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম আজম,সিনিয়র সহকারি প্রকৌশলী মোহাম্মদ ফজলুর রহমান।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগবাড়ী ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম আজম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ,যুগ্ম-সাধারন সম্পাদক ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এম.এ মালেক ভূইয়া,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল,বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চাঁন মাহমুদ পাকির প্রমুখ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর