নীফামারীর জলঢাকায় আজ বৃহস্পতিবার দুপুরে পেট্টোলপাম্প সংলগ্ন মাঠে জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি’র আহবায়ক ও পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট’র সভাপতিত্বে এবং সদস্য সচিব ময়নুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপি’র আহবায়ক আলমগীর সরকার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম কালু, সোহেল পারভেজ, কাজী আখতারুজ্জামান জুয়েলসহ উপজেলা ও পৌর শাখার সকল ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে কন্ঠ ভোটের মাধ্যমে ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটকে সভাপতি ও ময়নুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং রশিদুল ইসলাম বাঙ্গালীকে সভাপতি ও গোলাম সারোয়ার ভুট্টুকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপি’র কমিটি ঘোষনা করা হয়।
বার্তাবাজার/এম.কে