আইজিপি কাপে চ্যাম্পিয়ন পটুয়াখালী জেলা পুলিশ দল

পটুয়াখালী এ্যাডভোকেট কাজী আবুল কাসেম স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ (আইজিপি কাপ) প্রতিযোগিতায় স্বাগতিক পটুয়াখালী জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সাপ হয়েছে বরিশাল (আরআরএফ) পুলিশ দল।

আজ বৃহষ্পতিবার বিকাল ৪টায় এ্যাডভোকেট কাজী আবুল কাসেম স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ(আইজিপি কাপ) প্রতিযোগিতায় প্রথমার্ধে পটুয়াখালী জেলা পুলিশ দল ২-০ গোলে এগিয়ে থাকলেও খেলার দ্বিতীয়ার্ধে বরিশাল (আরআরএফ) পুলিশ দল ২টি গোল করে সমান থাকে। ট্রাইব্রেকারে পটুয়াখালী জেলা পুলিশ দল ৪-২ গোলে বরিশাল (আরআরএফ) পুলিশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম) এর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ন ও রানার্সাপ দলকে ট্রপি প্রদান করেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধার সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ বেল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ জসিম উদ্দিন, সদর থানার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনম আমিনুল ইসলাম মামুন, পৌর মেয়রের প্রতিনিধি কাউন্সিলর দেলোয়ার হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। এ প্রতিযোগিতায় তিনটি ম্যাচে ৯টি গোল করে সেরা খেলোয়ার নির্বাচিত হন পটুয়াখালী পুলিশ দলের ৯নম্বর জার্সিধারী তরিকুল ইসলাম। রেফারীর দায়িত্বে ছিলেন মোঃ রেজাউল করিম, আয়ুব আলী, মোঃ সোহেল ও তারেক মাসুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সুন্দর শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় খেলাধূলা গুরুত্বপুর্ন ভূমিকা রাখে। তাই সমাজাঙ্গনে বেশী বেশী করে খেলাধূলার আয়োজন ও সুন্দর পরিবেশ এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর