বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এক দিন বাড়িয়ে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব.) স্বাক্ষরিত এক নোটিশে এ আদেশ জারি করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ৬ অক্টোবর (রবিবার) থেকে ১০ অক্টোরব (বৃহস্পতিবার) পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ এবং প্রশাসনিক কার্যক্রম ৭ অক্টোবর (সোমবার) থেকে ১০ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়াও লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৩ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৪ অক্টোবর, ২০১৯ (সোমবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপূজার পূর্বঘোষিত ছুটি ছিল ৬ অক্টোবর (রবিবার) থেকে ৯ অক্টোবর (বুধবার) ২০১৯ পর্যন্ত।
বার্তাবাজার/এম.কে