পটুয়াখালীতে মাদক থেকে ফিরে আসা আত্মসমর্পনকৃত ১৭৪ জন যুবককে জেলা পুলিশের সহায়তায় পূনর্বাসনের জন্য বিভিন্ন ক্যাটাগড়িতে প্রশিক্ষন কার্যক্রম শুরু।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্সরুমে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম) এ পুর্নবাসন কার্যক্রম উদ্বোধন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম)। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপি-পরিচালক মোঃ আজিজুর রহমান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর) শেখ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জসিম উদ্দিন, সদর থানার ভারপ্রওাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ওসি ডিবি মোঃ জাকির হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান(পিপিএম)তার মূল্যবান বক্তব্যে বলেন, পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে বরিশাল রেঞ্চের ডিআইজি স্যারের নির্দেশে মাদকব্যবসায়ী ও সেবনকারীরা আত্মসমর্পন করায় তাদেরকে উৎসাহ জুগিয়ে মুক্তির পক্ষে পটুয়াখালী সমবায় সমিতির মাধ্যমে ১৭৪ জন যুবককে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে মৎস্য, গবাদিপশু পালন ও মোবাইল সার্ভিসিং ক্যাটাগরিতে এক থেকে তিনমাস ব্যপী প্রশিক্ষন দেয়া হবে।
এক্ষেত্রে এসকল প্রশিক্ষনার্থীদের যাবতীয় খরচ পুলিশ সুপার বহন করবে।পুলিশ সুপার আরও জানান, মাদক সমাজের অভিষাপ। এটি যুব সমাজকে ধ্বংস করে দেয়। সমাজকে নষ্ট করে সমাজের শান্তি শৃংখলা বিনষ্ট করে।
বার্তাবাজার/এম.কে