জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত সাংবাদিকরা জবিস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জবি প্রেসক্লাব এর ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ ও অন্যান্য সাংবাদিকরা সভাপতি সাদেক দৈনিক আলোকিত বাংলাদেশ) ও সম্পাদক জগেশের (সারাবাংলা ডটনেট) নেতৃত্বে এ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় সহ-সভাপতি তাইফুর রহমান তমাল (রাইজিংবিড), যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাকিম ফারুকি (বাংলা সময়), সাংগঠনিক সম্পাদক রায়হান তন্ময় (প্রতিদিনের সংবাদ ও বার্তাবাজার ডটকম), অর্থ সম্পাদক আব্দুর রাশেদ রানা (দৈনিক দেশ রুপান্তর), দফতর,প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান খান (জাগোনিউজ ডটকম), কার্যনির্বাহী সদস্য নাফিজ আলম চয়ন (পূর্বপশ্চিমবিডিডটকম) ও আসাইফ সুবর্ণসহ (বাংলা ট্রিবিউন) অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গত ১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের ফলাফল ঘোষনা করেন।
বার্তাবাজার/এম.কে