নারান্দিয়া কলি মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া কলি মিয় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোসাঃ আনোয়ারা চৌধুরী জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বতস্ফূর্তভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ৫জন অভিভাবক সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন তার মধ্যে ৪ জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়। নির্বাচনে ১ম স্থান অর্জন করেন মোঃ আমির হোসেন,২য় স্থান অর্জন করেন আব্দুল হক,৩য় স্থান অর্জন করেন মজিবুর রহমান শান্তি,৪র্থ স্থান অর্জন করেন মোঃ দেলোয়ার হোসেন।

একমাত্র প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম শান্তি অকৃতকার্য হয়েছেন। তিনি আরো জানান,এখানে ব্যালটের মাধ্যমে সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে যারা যোগ্য প্রার্থী তারাই নির্বাচিত হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর