সরিষাবাড়ীতে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক

“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয়ের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে জামালপুরের সরিষাবাড়ীতে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ ও ডিজিটাল তথ্য প্রযুক্তি ভিক্তিক সেবা প্রদানের মাধ্যমে নারী ক্ষমতায়ন বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের করিম মুন্সীর বাড়ীতে অর্ধ শতাধিক নারীদের নিয়ে এ উঠান বৈঠক করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুর রহমান, সরিষাবাড়ী তথ্য কেন্দ্রের তথ্য আপা সাদিকুন নাহার শিপু, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন, তথ্য সেবা সহকারী আশিকা সুলতানা, পলি খাতুন প্রমুখ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর