এখনো কমেনি পেঁয়াজের দাম

সরবরাহ বাড়লেও ঢাকার বাজারে মধ্য ও নিম্নবিত্ত ক্রেতাদের নাগালে আসেনি পেঁয়াজের দাম। প্রতি কেজি দেশি পেয়াজ ৮০ টাকা এবং আমদানি করা পেয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে। অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। তুরস্ক, মিশর ও মিয়ানমার থেকে পেঁয়াজ আসায় বাড়ছে সরবরাহ। পাশাপাশি তদারকির কারণে দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা। পাইকাররা বলছেন, সরবরাহ বাড়তে থাকলে দাম আরও কমবে।

তবে রাজধানীর ক্রেতারা বলছেন, দাম এখনও বেশ চড়া। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে।

এক ক্রেতা বলেন, গত মাসে পাঁচ কেজি কিনেছিলাম ২৫০ টাকায়, এই মাসে কিনলাম ৩৮০ টাকায়।

এক বিক্রেতা বলেন, গতকাল বিক্রি করেছি ৪০০ টাকায়, আজ বিক্রি করছি ৩৮০ টাকায়।

দামের রাশ টানতে সক্রিয় থাকার কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাজার স্বাভাবিক করতে যথাযথ সরকারি তদারকির আহ্বান জানিয়েছেন ক্রেতারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর