থমিক বিদ্যালয়ে ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি ও মুল্যায়ন ছক প্রেরণ নিয়ে নির্দেশনো দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার ওই নির্দেশনায় সাক্ষর করেন উচসচিব সত্যকাম সেন।
এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদানে সারাদেশের শিশুদের রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসনিং-এ দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিদিন একটি করে বাংলা ও ইংরেজি নতুন শব্দ শেখানোর বিষয়টি নিশ্চিতকরণের জন্য ওয়ান ডে ওয়ান ওয়ার্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়নের জন্য ৩টি ছক প্রস্তুত করা হয়েছে।
এমতাবস্থায়, ওয়ান ডে ওয়ান ওয়ার্ড কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়নের জন্য সংযুক্ত ৩টি ছক ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।