জীবনযুদ্ধ: সকালে ক্লাস, বিকেলে ভ্যানগাড়িতে বীজ বিক্রি

সিলেটের বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জুবেল মিয়া। তার বয়স যখন মাত্র ১৮ মাস, তখন তার বাবা মারা যান। অনেক কষ্টের মাঝে বড় হওয়া। দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ তার প্রতিনিয়তের চ্যালেঞ্জ। এতো সংগ্রামের মধ্যেই শুরু করেন লেখাপড়া।

এসএসসি পরীক্ষায় পাশ করে জুবেল এবার বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজে মানবিক বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন। প্রতিদিন সকালে ছুটে যান কলেজের ক্লাসে, আর ক্লাস শেষে বিকেলে নেমে পড়েন ভ্যানগাড়ি নিয়ে সবজি চাষাবাদের বিভিন্ন ধরনের প্যাকেটকৃত বীজ বিক্রি করতে।

জুবেল জানায়, ২৫ হাজার টাকা নিয়ে জুবেল ও তার ভাই এই ব্যবসা শুরু করেন। প্রতিদিন এই ব্যবসায় ৫-৬ শত টাকার মতো বীজ বিক্রি হয়। এছাড়াও মাঝে মাঝে ভ্যানে করে ফলও বিক্রি করেন তারা।

পড়াশোনার খরচ জোগাতে তাকে হিমশিম খেতে হতো, তাই সে নিজের লেখাপড়ার খরচ চালানোর জন্য এই ব্যবসায় নামে। বর্তমানে নিজের খরচ চালানোর পাশাপাশি তার পরিবারকেও সহায়তা করতে পারছে জুবেল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর