পাকুন্দিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পথচারীসহ ৪ জন আহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১দিকে পাকুন্দিয়া সরকারি কলেজের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিএম শাখার ছাত্র ছাত্রদলের কর্মি শাকিল মাহমুদ সম্রাটের নেত্রীত্বে কিছু বহিরাগতরা কলেজের জেনারেল শাখার ছাত্রীদের উত্যক্ত করিলে অনার্স শাখার ছাত্র সাকিবুল হাছান মুন্নাসহ কয়েকজন অধ্যক্ষ কফিল উদ্দিন কে অবগত করে। এবং পরে ছাত্রলীগের সাকিবুল হাসান মুন্না, নাজমুল হাসান মুন্না, রিয়াদের সাথে তর্কাতর্কিতে জরায় তারা। তারপর শুরু হয় সংঘর্ষ। প্রায় আধা ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা দাওয়ায় ৪ জন আহত হয়।

পরে উপজেলা ছাত্রলীগের আলী হায়দার, জুয়েল, জাহাঙ্গীর, শিবলী, নাদিম, রিয়াদের নেত্রীত্বে ছাত্রলীগের কর্মিরা পাকুন্দিয়া বাজারে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেন এবং দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানান।

এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন “বার্তা বাজার” কে বলেন, রাজনৈতিক কারনে সম্রাট বহিরাগতদের নিয়ে কলেজে অবস্থান নিলে ছাত্রলীগের কর্মিদের সাথে তর্কবিতর্ক পরে কিছু হাঙ্গামা হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মফিজুর রহমান বলেন, কলেজের ছাত্রদের মধ্যে মারামারি হচ্ছে শুনে পুলিশ পাঠিয়েছি। পুলিশ যাওয়ার আগেই সটকে পরে। এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর