ময়মনসিংহে প্ল্যাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অংশ হিসেবে অন্তর্ভুক্তিমূলক প্রশাসন ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর সিলভার ক্যাসেলে ইউরােপিয়ান ইউনিয়নের অর্থায়নে, বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগের অংশীদারিত্বে এবং ব্রিটিশ কাউন্সিলের ব্যবস্থাপনায় পরিচালিত প্ল্যাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অংশ হিসেবে অন্তর্ভুক্তিমূলক প্রশাসন এবং সামাজিক জবাবদিহিতা বিষয়ক এ কর্মশালার আয়ােজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। যেকোনাে প্রতিষ্ঠানে জবাবদিহিতার গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, জবাবদিহিতা ছাড়া গণতন্ত্র সম্পূর্ণভাবে কার্যকরহয় না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগনের অংশগ্রহণ বেশ গুরুত্বপূর্ণ, কারণ এতে করে তারা দেশকে আপন মনে করতে পারবে।
স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব ও পিফরডি-এর প্রকল্প পরিচালক সুলতান আহমেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ। প্রকল্পের কর্মকান্ড, লক্ষ্য ও সম্ভাব্য ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন পিফরডি-এর টিম লিডার আরসেন স্টেপনায়ান। অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
মূল বক্তব্যের পর কর্মশালার দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীরা দলগত কাজে অংশ নেন। জেলা, উপজেলা এবং ময়মনসিংহের বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ১৫০ জনেরও বেশি মানুষ এতে অংশ নেন।
বার্তাবাজার/কে.জে.পি