ফেনীর আলোচিত সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত করার বিষয়ে গতকাল বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। তবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ কথা বলেন।
জয়নাল হাজারীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আমার এ ধরনের খবর জানা নেই। খবর কোথা থেকে এলো, তাও জানি না। কে দিলো এই খবর, তাও জানি না। শুধু এটুকু জানি, ফেনী জেলা সম্মেলন হবে। একটা তারিখ নির্ধারণ হয়েছে। সেখানে কথা প্রসঙ্গে জয়নাল হাজারী অসুস্থ, তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী কিছু সহযোগিতা করেছেন। তিনি সিঙ্গাপুর গেছেন কি না তা জিজ্ঞাসা করলেন। আমি বললাম, আমার কাছে এসেছিলেন, বলেছিলেন তিনি অপারেশনের জন্য সিঙ্গাপুর যাবেন। এখানে উপদেষ্টা করার কোনো নির্দেশনা নেই।’
বার্তাবাজার/ডব্লিওএস