গাড়ি চাপায় প্রতিবন্ধী যুবক নিহত

ঢাকার সাভারে সাভারে গাড়ির চাপায় আহমদ আলী নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিওকলোনী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক সাভারের নয়াবাড়ি এলাকার কোরান আলীর ছেলে বলে জানা গেছে।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মলয় কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা ‘হিট এন্ড রান’ জাতীয় ঘটনা। অজ্ঞাত কোন গাড়ি তাকে চাপা দেয়ায় ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন উল্লেখ করে তিনি আরও জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর