চাটখিল পৌর সভাকে আধুনিকায়ন করার স্বপ্ন মেয়র প্রার্থী বেলায়েত হোসেনের

আসন্ন চাটখিল পৌরসভা নির্বাচনে আওয়ামিলীগ দলীয় নৌকার মনোনয়ন পেয়ে চাটখিল পৌরসভার মেয়র হতে চান চাটখিল উপজেলা যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেন। সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে পুরো চাটখিল জুড়ে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলায়েত হোসেন ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে আসছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

দলীয় প্রার্থীকে বিজয়ী করতে জীবনের ঝুকি ও নিয়েছেন। নিজের কষ্টার্জিত টাকা খরচ করে দলীয় সকল কর্মসুচি পালন করে আসছেন। অবহেলিত নেতাকর্মীদের পাশে থেকে সকল সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। কর্মী মুল্যায়নের দিক থেকেও সর্বোচ্চ খেয়াল রেখেছেন তিনি। ঈদ ও পুজা উপলক্ষে দলীয় নেতাকর্মী ও গরীব দু:খীদের মাঝে শাড়ি,লুঙ্গি বিতরন, গরীব মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশুনার খরচ বহন, আসহায় পরিবারের পাশে দাঁড়ানো সহ অসংখ্য সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে চাটখিল উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও নেতাকর্মীদের মনে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন। তাই আসন্ন চাটখিল পৌরসভা নির্বাচনে বেলায়েত হোসেন কে মেয়র পদে আলোচনার শীর্ষে থাকার কথা জানালেন স্থানীয় জনগন। তিনি সাবেক ছাত্রলীগ ও যুবলীগের গুরুত্বপূর্ণ পদে থাকাবস্থায় অত্যন্ত সুনামের সাথে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। তিনি বর্তমানে চাটখিল কেন্দ্রীয় শহিদ মিনার জামে মসজিদ কমিটির আহবায়ক, চাটখিল কামিল মাদ্রাসার বিদ্যুৎশাহী সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন। বর্তমান চাটখিল উপজেলা যুবলীগের আহবায়ক হিসেবে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে দল পরিচালনা করে আসছেন।

মেয়র প্রার্থীর বিষয়ে জানতে চাইলে বেলায়েত হোসেন জানান, চাটখিল পৌরসভা অন্যান্য অনেক পৌরসভার চেয়ে বর্তমানে অনেক পিছিয়ে রয়েছে। উন্নয়নের অনেক ছোয়া লাগে নি বললেই চলে। চাটখিল পৌরসভাকে নিয়ে আমার যে স্বপ্ন রয়েছে মেয়র হতে পারলে জনগনের কল্যানে তা বাস্তবায়ন করবো। প্রথমেই মাদক, সন্ত্রাস, ইভটিজিংয়ের বিরুদ্ধে রুখে দাড়ানোর স্বপ্ন দেখছি। জনগনের ন্যায্য অধিকার আদায় থেকে শুরু করে স্কুল, কলেজ,মাদ্রাসা গুলোতে শিক্ষার মানোন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালবার্টের উন্নয়ন, পুন: সংস্কার, ড্রেনেজ ব্যাবস্থা, গ্যাস সমস্যার সমাধান ও চাটখিল পৌরসভাকে আধুনিকায়ন করে ঢেলে সাজানোর স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাবো। চাটখিল পৌরসভার উন্নয়ন করতে ও অসমাপ্ত কাজ সমাপ্ত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে কাজ করে যাবো ইনশাআল্লাহ। তাই আমি আশাবাদী আসন্ন চাটখিল পৌরসভা নির্বাচনে দল থেকে মনোনয়ন প্রদান করলে সর্বস্তরের জনগন আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবে। চাটখিল পৌরসভাকে নিয়ে দেখা স্বপ্ন বাস্তবায়ন করতে সকলের দোয়া কামনা করেন তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর