কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইভটিজিং-এর অপরাধে রাজন মিয়া (১৯) নামে এক বখাটে যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল ১১ টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একে এম লুৎফর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ড দেন।
দন্ডপ্রাপ্ত রাজন মিয়া উপজেলার তারাকান্দি গ্রামের শাহজাহানের ছেলে বলে জানা গেছে।
নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একে এম লুৎফর রহমান জানান, বৃহষ্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে স্কুল ছাত্রীদের ইভটিজিং করার সময় প্রধান শিক্ষক আফসর উদ্দিন মানিক দেখে সহকারী শিক্ষকদের নিয়ে রাজনকে ধরে স্কুল অফিস কক্ষে আটক করে আমাকে অবগত করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
এ সময় পাকুন্দিয়া থানার এসআই বিস্নপদ দাস উপস্থিত ছিলেন।
এদিকে বখাটে যুবক রিপনকে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো মফিজুর রহমান।
বার্তাবাজার/কে.জে.পি