ময়মনসিংহের ভালুকায় পুলিশের সাথে বন্দুযুদ্ধে সাদ্দাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।
বুধবার (২ অক্টোবর) রাতে ভালুকা উপজেলার মামারিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভালুকা থানার ওসি মাইনউদ্দিন জানান, ভালুকার মামারিশপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এসময় সহযোগিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামকে আটক করে পুলিশ।
আহত সাদ্দামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সাদ্দাম গফরগাঁও উপজেলার যশোরা শিবগঞ্জ গ্রামের ফকলুল হকের ছেলে। তার নামে ডাকাতি সহ চারটি মামলা রয়েছে বলেও জানান ওসি মাইনউদ্দিন।
বার্তাবাজার/ডব্লিওএস