৪৫ রোহিঙ্গা কারাগারে

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চট্রগ্রামে আটক ৪৫ রোহিঙ্গাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) তাদের চট্টগ্রাম আদালতে নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় মোবারক হোসেনের ভাড়া ঘর থেকে তাদের আটক করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত কর্মকর্তা) মো. শামিম শেখ জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সীতাকুণ্ড থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কারাগারে প্রেরণ করা ৪৫ রোহিঙ্গা হলেন-মো. সাদ্দাম হোসেন (২০), মো. শাহ আলম (১৮), মো. তারেক (১৮), সাদেক (১৯), আবু সাদেক (১৯), নুরুল হুদা (১৯), মোহামুদুল হাসান (১৫), মো. হারেজ (১৮), হামিদ হোসেন (১২), শামছু আলম (২৫), জানে আলম (২০), মো. শফিক (১৮), একরাম (২৬), মো. শফিক (২৭), শহীদুল আমিন (১৮), আসাদুজ্জামান (১৮), বেলাল (১৮), মো. হাশেস (১৮), ওসমান (১৮), নুরুল ইসলাম (১৮), মো. রফিক (১৯), আজিজুর রহমান (১৮), মো. ইদ্রিছ (১৯), মো. তাহের (১৮), আল কামাল (১৮), ওয়াসেত (১৮), ওসমান (১৮), আলফাজ (১৮), মো. ইদ্রিছ (১৮), ইয়াছিন আরাফাত (১২), মনছুর আলম (১৮), আবুল ফয়েজ (১৮), আইয়ুব (১৮), জোবায়ের (১৮), খোরশেদ আলম (১৮), মো. ইসমাইল (১৮), বশির আহমদ (১৮), মো. হারেজ (১৮), মো. আলম (১৮), হাছেন (১৮), রবিউল ইসলাম (২৫), রহিম উল্লাহ (১৮), মাহবুব আলম (১৮), শাহ আলম (১৯) ও রবিউল আলম (১৪)।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর