মেয়র যেতেই পেঁয়াজের দাম বাড়লো কেজিতে ৪০ টাকা

পেঁয়াজের ঝাজে ঝলছে সারাদেশ। তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে সারাদেশে। বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ডিএনসিসির প্রতিটি অঞ্চলে একযোগে অভিযান পরিচালনা করেন।

এসময় মেয়র পলাশীর প্রকৌশল বিশ্ববিদ্যালয় মার্কেট পরিদর্শন করেন। মেয়রের সামনে পেঁয়াজের দাম ৯০ টাকায় বিক্রি করা হয়। তবে তিনি মার্কেট ত্যাগ করার পর ১৩০ টাকা দরে বিক্রি করা হয়েছে একই পেঁয়াজ।

এই ঘটনার এজন্য এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা করা হয়েছে। মেয়রের অভিযান শেষে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ ছদ্মবেশে আবার ওই বাজার মনিটরিং করে এই জরিমানা করেন।

এর আগে, মেয়র আসার খবর পেয়েই দোকান রেখে পালান বেশ কয়েকজন দোকানি। কেউ কেউ বন্ধ করে দেন দোকানের বাতিও। দোকানগুলোতে পণ্যের মূল্যতালিকা না থাকলেও অনেকেই তালিকা বানিয়ে ঝুলাতে থাকেন। এসময় বেশ কয়েকজন দোকানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মেয়র।

হুমায়ুন কবির নামে একজন ক্রেতা বলেন, ‘৯০ টাকা দরে পেঁয়াজ কিনেছি। এখন মেয়র সাহেব এসেছেন, দাম কমেছে। তার আগে ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি চলছিল। কিন্তু এখন সবাই মেয়রের সামনে ৯০ টাকা করে বিক্রি করতেছে। অভিযান হলে দাম কমে। আর যখন বন্ধ থাকে তখন দোকানিরা দাম বাড়িয়ে দেয়।’

অভিযানের পর মেয়র উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, ‘নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা পেয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। পেঁয়াজের মূল্য যাতে স্থিতিশীল ও ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেজন্য ডিএসসিসি আজ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সরকারের বেঁধে দেওয়া মূল্যে দক্ষিণ সিটির প্রতিটি বাজারে পেঁয়াজের বিক্রিয় নিশ্চিত করতে হবে।’

মেয়র আরও বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রতিদিন একটি মূল্য নির্ধারণ করে দেওয়া হয়ে থাকে। সর্বশেষ আমদানিকৃত পেঁয়াজের দাম পাইকারি বাজারে ৮০ থেকে ৯০ টাকা ও খুচরা বাজারে ৯৬ থেকে ১০৮ টাকা বিক্রি করতে হবে। যদি কোনও পাইকারি বিক্রেতা মজুদ গড়ে তোলার চেষ্টা করেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর