রাজধানীতে ট্রাকের ধাক্কায় এক র্যাব সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাতে কাকরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই র্যাব সদস্যের নাম হাসান মাহমুদ। তার বাড়ি বরিশাল। তিনি র্যাবের সদর দপ্তরে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, রাজধানীর কাকরাইল মোড়ে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন হাসান মাহমুদ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এর দুই আরোহী ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
‘এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তবে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’
বার্তাবাজার/ডব্লিওএস