এক মাসে সারাদেশে ২৩২ ধর্ষণ

চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারাদেশে ৫২১ জন নারী ও শিশু যৌন নিপীড়নসহ নানা নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৩২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য দেওয়া হয়েছে বলে জানায় ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বরে মোট ৫২১ জন নারী ও শিশু নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে ২৩২টি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ১৯ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৫ জনকে এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৫ জনকে।

এতে বলা হয়, গত মাসে ২ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হন। এর মধ্যে একজনকে হত্যা করা হয়েছে।

যৌতুকের জন্য হত্যা করা হয়েছে ৫ জনকে। উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেন ৩ জন। অন্যান্য নির্যাতনে আত্মহত্যায় বাধ্য হন ১৯ জন। প্ররোচনায় আত্মহত্যা করেন একজন। আর ২৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেপ্টেম্বরে ৪১টি বাল্যবিয়ে প্রতিরোধ করা হয়েছে। বেআইনি ফতোয়ার ঘটনা ঘটেছে ৫টি। সাইবার ক্রাইমের ১১টি ঘটনা ঘটেছে। পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন ২ জন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর