সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বুধবার দুপুরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

এ সময় ওই মাদক ব্যবসায়ীর কাছে থেকে ৪০ পিচ ইয়াবা, ২ টি মোবাইল সেট, ২ টি সিম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্প থেকে বুধবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটককৃত ব্যক্তিরা হলেন-জেলার তাড়াশ উপজেলার ঘরগ্রাম বদনীলি পাড়া গ্রামের মৃৃত কবির প্রামাণিকের ছেলে মো. আব্দুর রশিদ (৫০)।

র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে র‌্যাব-১২, সিপিএসসি সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মোঃ রুহুল আমিন, (এক্স), বিএনভিআর এর নেতৃত্বে একটি দল অভিযানে নামে।

এ সময় উপজেলার ঘরগ্রাম বদনীলি পাড়া গ্রামের রশিদ এর বাড়ির উঠানে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। পরে তার বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর