রংপুরের শাপলা চত্বরে লাঙ্গলের পথসভা

রংপুর সদর ৩ উপনির্বাচনে লাঙ্গলের প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের পুত্র রাহ্গির আলমাহি এরশাদ (সাদ এরশাদ)। আসন্ন নির্বাচন ঘিরে রংপুর জুড়ে চলছে উত্তেজনা।

প্রার্থীরা নিজ নিজ কৌশলে চালাচ্ছে নির্বাচনী প্রচারণা। এরই ধারাবাহিকতায় আজ বিকেল ৪ টায় রংপুর শাপলা চত্বরে লাঙ্গলের পথসভার আয়োজন করা হয়। ঘন্টা ব্যাপী পথসভায় সাদ এরশাদ নিজে উপস্থিত ছিলেন।

এসময় তিনি রংপুর বাসীর সার্বিক উন্নয়নে অংশীদার হয়ে মেহনতী মানুষের জন্য সেবা করার জন্য রংপুর বাসীর কাছে দোয়া ও ভোট চান।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর