বেরোবি শিক্ষার্থীদের জন্য আরো একটি বাস উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর শিক্ষার্থীদের জন্য নতুন আরো একটি বাস এর উদ্বোধন করা হয়েছে।

জানা যায়, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) মোঃ আতিউর রহমান, ক্যাফেটেরিয়ার পরিচালক মোঃ মাসুদ রানা, বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মাহবুব, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ মাসুদ-উল-হাসান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ছদরুল ইসলাম সরকার, সহকারী প্রক্টর প্রদীপ কুমার সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর সহকারী প্রভোস্ট মোঃ রাকিবুল হাফিজ খাঁন রাকিব, সোহাগ আলী, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর সহকারী প্রভোস্ট আরিফা সুলতানা, মোছা: রাজিয়া সুলতানা, মোছাঃ নিশরাত জামান, জেসমিন নাহার ঝুমুর, ফারজানা জান্নাত তসি, মার্জিয়া সুলতানা, শহীদ মুখতার ইলাহী হল এর সহকারী প্রভোস্ট মো: শামীম হোসেন, পিএস টু ভিসি (উপ-রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান রেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষারসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে নতুন সংযোজিত শিক্ষার্থীদের বাসটি এখন থেকে নিয়মিত রুটে চলাচল করবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর