শ্রীবরদীতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে উপজেলা প্রশাসন।

২ অক্টোবর বুধবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে সোমেশ্বরী সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, শ্রীবরদী এপিপিআই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুজ্জামান, ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আ: কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষর্থী জান্নাত। এসময় ৩০ জন শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে ৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর