ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুৎপৃষ্ট হয়ে লিটন (৫৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং ফুলপুরে দুলাল (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে পৃথক দুটি ঘটনায় দুইজন নিহতের ঘটনা ঘটে।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী ও ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান বিষয়গুলো নিশ্চিত করেছেন। জানাগেছে, ত্রিশাল উপজেলার ধলা গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিটন বিদ্যুতের তার সড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে ফুলপুর উপজেলার চাঁনপুর গ্রামের ছায়েদুল ইসলাম চাঁনমিয়ার ফিসারীতে মাছের খাদ্য দিতে যাব দুলাল।

এসময় বিদ্যুতের তারে জড়িয়ে পরেন তিনি। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুলাল উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের খালসাইদকোণা গ্রামের বাসিন্দা।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর