রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, যে স্বপ্ন বঙ্গবন্ধু বাংলার মানুষকে দেখিয়েছিলেন, একটি শোষন মুক্ত, সুখি, সমৃদ্ধশীল বাংলাদেশ। আওয়ামী লীগের রাজনিতির একটি দর্শন আছে।
সে দর্শন হলো বঙ্গবন্ধুর দর্শন। আওয়ামী লীগ গরীব দুঃখী মেহনতী মানুষের মুখে হাসি ফোটাতে চায়। বঙ্গবন্ধুবলেছিলেন ভিক্ষুকের জাতীর কোন সম্মান নেই। আমরা আত্মনির্ভশীল মর্যাদাকর একটি দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উচু করে দাড়াতে চাই।
বঙ্গবন্ধুর হত্যার পরে আমরা আজ আবারও ঘুড়ে দারিয়েছি। নেতৃত্ত দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত দশ বছরে আমরা অনেক দুর এগিয়েছে। ক্ষুদা ও দারিদ্রতা অনেক খানি আমরা জয় করেছি।

আজকে আমাদের আত্মনির্ভরশীল মর্যাদাকর দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উচু করে দাড়াবার সময় এসেছে। এসময় তিনি এবছরেই সরিষাবাড়ীতে আরও দুটি নতুন আন্তনগর ট্রেন চালু করার আশ্বাস দেন এবং এ্যাডভোকেট মতিয়র রহমান রেলওয়ে ষ্টেশনকে গ্রুপ বি তে উন্নতি করন করা হবে বলে জানান।
বুধবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার রেল ষ্টেশনে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্তে ও সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দল, নির্যাতিত মানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধারা, আওয়ামী পরিবার, বঙ্গবন্ধুর আদর্শের নেতা কর্মী ও মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যতদিন জীবিত আছে ততদিন বিএনপি নামক একাত্তরের দালালরা কোন দিন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাষক (রাজস্ব) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শিবলী সাদেক, সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নিবার্হী অফিসার শিহাব আহম্মেদ সহ বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা কমীরা।
বার্তাবাজার/এম.কে