চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ বিমানের সুইপারকে আটক করা হয়েছে। জুতার ভিতর লুকিয়ে স্বর্ণ পাচারকালে সুইপারকে আটক করেছে চট্টগ্রাম শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
কাস্টম হাউজের ডেপুটি কমিশনার রিয়াদুল বলেন, আজ বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ফ্লাই দুবাই ফ্লাইটের পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করে বের হওয়ার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুইপারের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে ক্লিনিংয়ের কাজে ব্যবহৃত তার বিশেষ প্রকৃতির জুতার ভিতরে লুকানো অবস্থায় পাাওয়া যায় প্রায় সাড়ে ৪ কেজি ওজনের স্বর্ণ। যার বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা।
আটক সুইপারের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে।