প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিবের গোপালগঞ্জ টিটিসি পরিদর্শন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
রবিবার বিকেলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সেখানে তিনি এক আলোচনা সভায় অংশগ্রহন করেন।

গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উর্ধতন কর্মকর্তাগণ। আলোচনা সভার সঞ্চালক ছিলেন গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর গাজী আবিদ রায়হান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর