সিরাজদিখানে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

সিরাজদিখানে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুচিয়ামোড়া বিক্রমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে শুরু হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার প্রধান অতিথি হিসেবে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে। উপজেলায় এবছর ৭১ হাজার ৬শ ৭ পিছ ট্যাবলেট বিতরণ করা হবে। ৫ বছরের শিশু থেকে ১৬ বছরের কিশোর-কিশোরীদের এই ট্যাবলেট খাওয়ানো হবে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান।

অনুষ্ঠানে মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মো. আলমগীর হোসেন গাজীর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. বদিউজ্জামান সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, বড়বর্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান ভুইয়া, বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুস সাদেক, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ)বাবু দীনেশ চন্দ্র মন্ডল, স্বাস্থ্য সহকারী রোকশানা, মো. জহির উদ্দিন মিয়া, মো. রুহুল আমিন, মো.মাহাবুবার রহমান প্রমুখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর