ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদআইনুল হক নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার আলালপুরনামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,ওই এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজি এবং তারাকান্দাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখিসংঘর্ষ হয়।
সিএনজিটি দুমড়ে মুচরে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজির যাত্রী মোহাম্মদআইনুল হক (৩৪)এর মৃত্যু হয়। এসময় ঘটনাস্থলে থাকা একটি অটোর যাত্রীসহ মোট ৬ জন যাত্রী আহতহয়।
পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্তাবাজার/এম.কে