গত ২৩ সেপ্টেম্বর বার্তা বাজারে প্রকাশিত ” ছেলে সেনা অফিসার,পেটোর দায়ে রিক্সা চালান বাবা” শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। যা দ্রুত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার নজরে আসলে তারা এ ব্যাপারে তাৎক্ষণিক অনুসন্ধান চালায়। এর পরিপ্রেক্ষিতে জানা যায়, রিক্সা চালকের নাম মোঃ মহর আলী (৭৫)।
তিনি শেরপুর জেলার শ্রীপদি উপজেলার নঙ্গর পাড়া গ্রামের মছর শেখ এর ছেলে। তিনি বর্তমানে তিনি সাভারের আশুলিয়া থানার আড়িয়ার মোড় এলাকার আমিন মাতুব্বরের বাসায় তার ২য় স্ত্রীর ছেলে সজিব (১০)ও মেয়ে ময়না (১৫) কে নিয়ে বসবাস করেন।
রিক্সাচালক মহরআলীর তথ্যানুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা অনুসন্ধানে জানা যায়, তার বড় ছেলে আলতাফ হোসেন (৪৫) বাস্তবে কোনো সেনা কর্মকর্তা নয়।
তিনি টাঙ্গাইলের সখীপুর এলাকার পাহাড় কাঞ্চনপুর এমইএস,বিমানবাহী শাখাতে অসামরিক কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া বাইপাইল এলাকায় খোঁজ নিয়ে যানা যায়, মহর আলী বিগত ৯ বছর ধরে পায়ে চালিত রিক্সা চালাচ্ছেন। তার তিনজন স্ত্রী রয়েছে যারা সবাই জীবিত।
আলতাফ আলী (পুত্র) উল্লেখ করেন, তার বাবা দ্বিতীয়বার বিয়ে করার পর থেকে তিনি তার অসুস্থ মায়ের (মহর আলীর স্ত্রী) দেখাশোনা করছেন। বাবার নতুন বিয়ে নিয়ে তিনি বাবার উপর অসন্তুষ্ট ছিলেন। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এখন থেকে তিনি তার বাবার দেখাশোনা করবেন।
সেনা গোয়েন্দা সংস্থার তৎপরতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোঃ মহর আলীর এবং তার ছেলে এমইএস কর্মচারী নং- ৮০০৯৯৩ ইউডিএস মোঃ আলতাফ হোসেন (৫৫) কে ডেকে নিয়ে উপহার হস্তান্তর করা হয়।
বার্তাবাজার/এম.কে