২ দফা দাবীতে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ক্লাস-পরীক্ষা চালু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তি পত্র পাওয়ার দাবিতে আবারো সড়ক অবরোধ করে অনশন কর্মসূচী পালন করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৯ টা থেকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার হলিধানী এলাকার কলেজের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা গামী সকল প্রকার যানবাহন।

ছবি- বার্তাবাজার

ভোগান্তীতে পড়ে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনাপত্তিপত্র দিচেছ না।

যে কারণে গত ৯ মাস যাবত বন্ধ রয়েছে তাদের ক্লাস ও পরীক্ষা। পরে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর