আলফাডাঙ্গায় বিলে মাছের পোনা অবমুক্তকরণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম-দরুণা বিলে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টার সময় ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জাটিগ্রাম পশ্চিমপাড়া বিল সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির মাছের এসকল পোনা আনুষ্ঠানিক ভাবে অবমুক্তকরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক মো. ওয়াহিদুজ্জামান মিয়া,মো. সহিদুল মিয়া,মো. রাজা মিয়া,মো. সানোয়ার মিয়া, ইউপি সদস্য রবিউল মিয়া,জাকার মিয়া, আরাফাত মিয়া ও মাহিদুল মিয়া প্রমুখ।

উল্লেখ্য, এসকল মাছ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।জনগণ তার চাহিদানুযায়ী এসকল মাছ ধরতে পারবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর