‘জলাতঙ্ক নির্মূলে টিকাদানই মুখ্য’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বুধবার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।এতে সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, জলাতঙ্ক নির্মূলে আক্রান্তদের টিকাগ্রহণ ও সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বার্তাবাজার/এম.কে