ইসলাম বিরোধীদের মোকাবিলায় টিভি চ্যানেল, আনছেন যারা

বিশ্বে ইসলাম বিরোধীদের মোকাবিলা করতে মুসলমানদের পক্ষের টিভি চ্যানেল আসছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তুরস্ক, পাকিস্তান ও মালয়েশিয়ার উদ্যোগে আসছে এ টিভি চ্যানেল। সেটি ইংরেজিতে বিবিসির মতোই হবে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার (৩০ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় ইমরান খান বলেন, ‘প্রেসিডেন্ট এরদোগান, প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং আমার সঙ্গে আজ আলোচনা হয়েছে। তিন দেশ মিলে যৌথভাবে ইংরেজি ভাষায় টিভি চ্যানেলটি খোলার সিদ্ধান্ত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে চ্যানেলটি বিবিসির মতো ইংরেজি ভাষায় হবে। এটিতে মুসলিমদের বিষয়টি হাইলাইট করা হবে। আমরা ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যুদ্ধ করব।’

তিন দেশ ইসলাম বিদ্বেষী মন্তব্য মোকাবিলার চ্যালেঞ্জ হিসেবে টিভি চ্যানেলটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর