শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে বাজার পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
তিনি পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে কথা বলেন। বাজার মূল্য ঠিক রাখতে সতর্ক করেন ব্যবসায়ীদের এবং পেঁয়াজ বিক্রির রশিদ রাখতে বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, খুচরা বাজার মুল্যের তুলনায় সহনশীল রাখতে পাইকারী ক্রয়ের রশিদ রাখতে বলা হয়েছে। অন্যথায় তাদের সতর্ক করা হয়েছে।
পেঁয়াজের সংকটকে কাজে লাগিয়ে কেউ যেন অন্যায়ভাবে এ সুযোগ কাজে লাগাতে না পারে এজন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।
বার্তাবাজার/এম.কে