১৯৬টি পূজা মন্দিরে সরকারি অনুদানের অর্থ বিতরণ

ঢাকার ধামরাইয়ে শ্রদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৯৬টি পূজা মন্দিরে সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই অর্থ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা প্রধান অতিথি হিসেবে এ অনুদানের অর্থ বিতরণ করেন।

বিশেষ অতিথি হুসেবে এসময় উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্তা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন প্রমুখ সহ অন্যান্যরা।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর