সারাদেশের ন্যায় “বয়সের সমতার পথে যাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
প্রবীণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রবীণ দিবসের বর্ণাঢ্য র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে র্যালি উত্তোর এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
এসময় তিনি বলেন, আজকের প্রবীণ একদিন নবীন ছিলেন এবং আজকের নবীনই আগামী দিনের প্রবীণ। এদেশের সাংষ্কৃতিক ঐতিহ্য অনুযায়ী প্রবীণদের সেবায় নবীনদেরকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করা প্রয়োজন।
আসুন ‘আন্তর্জাতিক প্রবীণ দিবসে’ সকলে মিলে প্রবীণদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পর্যায়ের সরকারি কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করি। আমাদের সম্মিলিত প্রয়াসে প্রবীণ জনগোষ্ঠী একটি মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনের সন্ধান পাবে বলে এ আশাবাদ ব্যক্ত করছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মোঃ আফরোজ আলী, গণস্বাস্থ্যর কো-অর্ডিনেটর কামরুন্নাহার, অধ্যাপক সামসুল হুদা, মুক্তিযোদ্ধা মোঃ দরবেশ আলী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচাল (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ, সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়, মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসার মোঃ মোকছেদুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রবীণ দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
বার্তাবাজার/এম.কে