নীলফামারীতে ৯৫টি মন্ডবের পতিমার রং তুলির কাজ শেষ

নীলফামারীর ডোমারে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে ডোমার উপজেলার ৯৫টি পুজা মন্ডবে শিল্পীরা তাদের রং তুলির মাধ্যমে পতিমা গুলোকে নিখুঁত ও সুন্দর করে ফুটে তুলেছে।

৩ অক্টোবর বৃহস্পতিবার পমিতে ভোররাত্রী থেকে তুলসি আরতি, নগর পরিক্রমা, শুভ অধিবাস, মঙ্গলঘাট স্থাপন ও ভাগবত গীতা পাঠের মধ্যদিয়ে দেবীর আগমন ঘটবে এবং ৮অক্টোবর মঙ্গলবার দশমীতে দূর্গাদেবীর বিহিত পুজার মধ্য দিয়ে বিসর্জন হবে।

পূজা উদযাপন কমিটির আহবায়ক রাম কৃষ্ণ রায় জানান, মায়ের আগমনে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবার মাঝে শুখ শান্তি ফিরে আসুক এই প্রার্থনায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

পুজা উদযাপনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ও থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহন করেন বলে জানান।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর