ঝিনাইদহের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এর কার্যালয়ে মহিলাদের মধ্যে আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ১০জন মহিলাদের মধ্যে ১লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক এর কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক নিলুফার রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম, এস এম সোহেল রানা রোকেয়া খাতুন, শিললুর রহমান,ইব্রাহিম, রোকেয়া খাতুন, ফৌজিয়া হক জুই প্রমূখ।
আলোচনা অনুষ্ঠানে লাবন্য মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাবেয়া সিদ্দীকি, সেচ্ছা সেবী নারী, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ ক্ষুদ্রঋণ গ্রহীতারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মহিলাদের মধ্যে আত্ম কর্মসংস্থানের জন্য ১০ জন ক্ষুদ্রঋণ গ্রহীতাদের প্রত্যেকের মধ্যে পনের হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বার্তাবাজার/এম.কে