চিকিৎসার জন্য বিদেশ যাবেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জামিনে মুক্তি পেলে চিকিৎসার জন্য বিদেশ যাবেন বলে জানিয়েছেন দলটির সংসদ সদস্য হারুনুর রশীদ।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, বিএনপির তিনজন সংসদ সদস্য মঙ্গলবার সন্ধ্যায় দলীয় চেয়ারপারসনকে দেখতে বিএসএমএমইউ-এ যান। সেখানে তারা প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন।

বিএসএমএমইউ-তে খালেদার জিয়ার সাথে সাক্ষাৎ করতে যাওয়া তিন সংসদ সদস্য হলেন হারুনুর রশীদ, উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলাম।

হারুনুর রশীদকে উদ্ধৃত করে শায়রুল কবির খান বলেন, ‘খালেদা জিয়া অনেক বেশি অসুস্থ। তিনি ঠিকমতো উঠে দাঁড়াতে পারেন না। তিনি সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে যাবেন। জামিনে মুক্ত হয়ে চিকিৎসকের পরামর্শে তিনি দেশের বাইরে যেতে সম্মত হয়েছেন।’

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর