মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১০৫ পিস ইয়াবাসহ মো.বদরুল আলম রবিন চোকদার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সে উত্তর আবির পাড়া গ্রামের মৃত শামসুল আলম চোকলাদারের পুত্র।
র্যাব-১১ এর এক প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলার সিরাজদিখান নথানাধীন নিউ মার্কেট বাজারাস্থ মোঃ বদরুল আলম রবিন চোকদার, পিতা- মৃত শামসুল আলম চোকদার এর স-মিল এর পিছনে দুইচালা টিনের ঘরের সামনে ফাঁকা জায়গার উপর কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক (ইয়াবা) বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এরূপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উল্লেখিত ঘটনা স্থলে অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ী মো. বদরুল আলম রবিন চোকদারকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার নিকট থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে সিরাজদিখান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
বার্তাবাজার/এম.কে