চাঁদাবাজির অভিযোগে খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাত সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার (৩০ সেপ্টম্বর) রাতে তাদের বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্তকৃত সাত জনকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কে এম হাসানুজ্জামান, শেখ সাইদুর রহমান, গাজী সাজ্জাদুল ইসলাম, কনস্টেবল মো. কামরুজ্জামান বিশ্বাস, জামিউল হাসান ইমন ও জুয়েল শেখ।
খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, ডুমুরিয়ার চুকনগর থেকে একটি আর্থিক লেনদেনের অভিযোগ তাদেরকে সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
বার্তাবাজার/ডব্লিওএস