শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা বাজার এলাকায় ১ অক্টোবর মঙ্গলবার ভোররাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ও এক সহযোগীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা গ্রামের মৃত. হাসমত আলীর ছেলে সজিব মিয়া (২৮), একই উপজেলার উত্তর নাকশী গ্রামের মৃত. আজিজুল হকের ছেলে মাহফুজ আহম্মেদ ওরফে বাবুল (৪০) ও একই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মাসুদ রানা (৩০)।
এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের খালিদ, এএসআই হাবিবুর রহমান চকদার ও মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা ও উত্তর নাকশী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সজিব মিয়াকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মোঃ মাহফুজ আহম্মেদ ওরফে বাবুলের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ অপর সহযোগি একই এলাকার মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করে।
এব্যাপারে জেলা গোয়েন্দা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নামে নালিতাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/এম.কে