পটুয়াখালীর কলাপাড়ায় অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে কলাপাড়া প্রেসক্লাবে এ দিবসটি পালন করা হয়। প্রকাশক ও সম্পাদক এস.এম আলমগীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মহিববুর রহমান (এম.পি)।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য এস. এম মোশারফ হোসেন, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্তকর্তা মো.মনিরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জীবন কুমার মন্ডল ( সময়ের বার্তা), বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (জনতা), নেছারউদ্দিন আহমেদ টিপু (প্রথম আলো), চ ল সাহা (যায়যায় দিন) ও রাশেল মোল্লা (আজকালের খবর)।
অনুষ্ঠান পরিচালনা করেন এ্যালফাবেট কিন্ডার গার্টেনের পরিচালক মোস্তফা জামান সুজন। বর্ন্যাঢ্য র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/এম.কে